ছবির ক্যাপশন:
মাহবুব আলম, গাংনী:
মেহেরপুরের গাংনী উপজেলার ভোমরদাহ গ্রামের শতাধিক পরিবারের লোকজন এখন পানিবন্দী। বৃষ্টির পানি নিষ্কাশনের পথ না থাকায় বাড়ি ও রাস্তাঘাটে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ৫ শ মিটার ড্রেনেজ ব্যবস্থা থাকলে ভুক্তভোগীরা মানবেতর জীবনযাপন থেকে মুক্তি পেত।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের সাধারণ মানুষের অসচেতনতার কারণে অপরিকল্পিতভাবে পুকুর খনন ও বাড়ির মাটি ভরাটের কারণেই শতাধিক পরিবার জলাবদ্ধতার শিকার। এতে স্বাভাবিক জীবনযাপন চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। গবাদী পশু নিয়ে বিপাকে পড়েছেন এ এলাকার বাসিন্দারা। এতে করে বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।
গ্রামের সাবেক মেম্বার রবিউল ইসলাম বলেন, বৃষ্টির পানি নিষ্কাশন হতো গ্রামের পূর্বপাড়া মাঠে। জন্মের পর থেকেই তারা এটি দেখে আসছেন। কিন্তু গত কয়েক বছর ধরে পানি নিষ্কাশনের ব্যবস্থাগুলো চোখের সামনেই হারিয়ে যেতে থাকে। গ্রামের মানুষ অপরিকল্পিতভাবে পুকুর খনন ও নিজ নিজ বাড়িতে মাটি ভরাটের মাধ্যমে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। তাই বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
এলাকার বাসিন্দা তৌফিক আলামিন জানান, ডিজিটাল বাংলাদেশেও সামন্য বর্ষাতেও যদি জলাবদ্ধতার কারণে জনজীবন বিঘ্নিত হয়, তাহলে দেশের অর্থনৈতিক স্বচ্ছলতার প্রশ্ন ওঠে। মাত্র ৫ শ মিটার ড্রেনেজ ব্যবস্থা করা গেলেই এ সমস্যা থেকে সমাধান মিলত।
