দামুড়হুদায় ডা. মিজানুর রহমানের সহধর্মিনীর ইন্তেকাল

আপলোড তারিখঃ 2021-05-25 ইং
দামুড়হুদায় ডা. মিজানুর রহমানের সহধর্মিনীর ইন্তেকাল ছবির ক্যাপশন:
প্রতিবেদক, জয়রামপুর: দামুড়হুদা উপজেলার ডুগডুগী গ্রামের মরহুম ডা. মিজানুর রহমানের সহধর্মিনী মোছা. শরিফুন্নেছা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। গতকাল সোমবার বেলা একটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। জানা যায়, দামুড়হুদা উপজেলার ডুগডুগী গ্রামের মরহুম ডা. মিজানুর রহমানের সহধর্মিনী মোছা. শরিফুন্নেছা কয়েক বছর ধরে বার্ধক্যজনিত বেশ কিছু রোগে ভুগছিলেন। গতকাল সকাল ১০টার দিকে হঠাৎ অসুস্থ বোধ করলে পরিবারের লোকজন তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। দুপুর একটার সময় চিকিৎসাধীণ অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি ছয় পুত্র সন্তান, দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল এশার নামাজের পর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে মরহুমার দাফনকার্য সম্পন্ন করা হয়। জানাজায় শরীক হোন দামুড়হুদা উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, বিভিন্ন সংগঠনের আলেম ওলামাগণ, হাউলী ইউনিয়নের সদস্যবিন্দ ও গ্রামের গণমান্য ব্যক্তিরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)