ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:
প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামসহ সারা দেশে সাংবাদিক নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলা, গ্রেপ্তারের প্রতিবাদে ঝিনাইদহে চতুর্থ দিনের মতো মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ঝিনাইদহ শহরের মুজিব চত্বরে ঝিনাইদহ জেলা প্রেসক্লাব এই কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন কর্মসূচি শেষে এক সমাবেশে বক্তব্য দেন ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, সাবেক সভাপতি ও দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক আলাউদ্দিন আজাদ, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সেলিম, সাংবাদিক আজিজুর রহমান সালাম, মাহফুজুর রহমান, নাসিম আনসারী, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, দৈনিক নবচিত্র পত্রিকার উপদেষ্টা সম্পাদক আব্দুল জলিল, ঝিনাইদহ রিপোর্টাস ইউনিটির সভাপতি এম এ কবির, হরিণাকুন্ডু প্রেসক্লাবের সাংগাঠনিক সম্পাদক জাভেদ আক্তার ও হরিণাকুণ্ডুর সিনিয়র সাংবাদিক মাহবুব মুর্শেদ শাহিন প্রমুখ। সমাবেশে বক্তাগণ বলেন, ‘দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িত সরকারি কর্মকর্তাদের বিচারের মুখোমুখি করা নাহলে সাংবাদিকরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।’
