গাংনীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে গরু ব্যবসায়ী হাসপাতালে

আপলোড তারিখঃ 2021-05-22 ইং
গাংনীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে গরু ব্যবসায়ী হাসপাতালে ছবির ক্যাপশন:
গাংনী অফিস: গাংনীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া মহির উদ্দিন (৫০) নামের এক গরু ব্যবসায়ীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। গতকাল শুক্রবার বেলা একটার দিকে গাংনী সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের সামনে অজ্ঞান হয়ে পড়েছিলেন ওই ব্যবসায়ী। মহির উদ্দিন গাংনী পৌরসভার হুরমুত আলীর ছেলে। এসময় তাঁর প্যান্টের বাম পকেট কাটা অবস্থায় পাওয়া যায়। অপর একটি পকেট থেকে পাওয়া যায় নগদ টাকা ও মোবাইল ফোন। তবে মহির উদ্দিনের সাথে কী ঘটেছে, তা জানা যায়নি। স্থানীয়রা জানান, মেহেরপুরের গাংনীর গরু ব্যবসায়ী মহির উদ্দিন ব্যবসায়ীক কাজ শেষে বাড়ি ফিরছিলেন। গাংনী হাসপাতাল বাজার বাসস্ট্যান্ড থেকে নেমে সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের সামনে পৌঁছালে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। এসময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এসময় তাঁর প্যান্টের একটি পকেট কাটা হয়েছে অন্য একটি পকেটে নগদ ৪২ হাজার টাকা ও একটি মোবাইল ফোন পাওয়া গেছে বলে জানান উদ্ধারকারীরা। মহির উদ্দিনের স্ত্রী রোকেয়া খাতুন জানান, ‘আমার স্বামী তার কয়েকজন ব্যবসায়ীক পার্টনার নিয়ে বামুন্দির হাটে গরু বিক্রি করতে যায়। দুপুর একটার দিকে কয়েকজন আমাকে ফোন করে বলেন আপনার স্বামী অজ্ঞান হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। আমি ছুটে যায় স্বাস্থ্য কমপ্লেক্সে। মহির উদ্দিনের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।’ গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান জানান, ‘বিষয়টি আমি জানার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে মহির উদ্দিনের জ্ঞান ফিরে আসলে ঘটনার বিস্তারিত জানা যাবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)