গাংনীতে পানবরজ থেকে গাঁজা গাছ উদ্ধার, মালিক আটক

আপলোড তারিখঃ 2021-05-22 ইং
গাংনীতে পানবরজ থেকে গাঁজা গাছ উদ্ধার, মালিক আটক ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর গ্রামের একটি পানবরজে অভিযান চালিয়ে গাঁজা গাছ উদ্ধার করেছে গাংনী থানার পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে গাংনী থানা পুলিশের একটি দল গাঁজা গাছসহ পানবরজের মালিক কুতুব উদ্দীনকে (৬০) আটক করেছে। গাংনী থানা সূত্রে জানা গেছে, গাংনী থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম ও এএসআই বিপ্লব ফোর্স নিয়ে রাইপুর মাঠে অভিযান চালান। গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পেরেছিলেন একটি পানবরজে গাঁজা চাষ হচ্ছে। অভিযানে বড় আকারের ৭টি গাঁজা গাছ কেটে তা জব্দ করা হয়। গাঁজা চাষের অপরাধে আটক করা হয় পানবরজের মালিক কুতুব উদ্দীনকে। এদিকে, আটকের পর কুতুব উদ্দীন পুলিশের কাছে দাবি করেন, গাঁজা চাষের বিষয়ে তিনি কিছুই জানেন না। তাঁর ছেলে সবুজ হোসেন এই পানবরজ দেখাশোনা করেন। তবে পুলিশের অভিযান টের পেয়ে আত্মগোপন করেন অভিযুক্ত গাঁজা চাষি সবুজ হোসেন। গাংনী থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম বলেন, পানবরজের মালিককে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জব্দকৃত গাঁজা গাছগুলো আদালতে প্রেরণ করা হবে। গাঁজা চাষের বিষয়ে তদন্ত করে আত্মগোপনে থাকা সবুজ হোসেনের সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)