আরও ১০টি ‘শেখ হাসিনা কৃষক ছাউনী’ স্থাপন করা হবে

আপলোড তারিখঃ 2021-05-19 ইং
আরও ১০টি ‘শেখ হাসিনা কৃষক ছাউনী’ স্থাপন করা হবে ছবির ক্যাপশন:
গাংনীতে প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধনকালে এমপি খোকন গাংনী অফিস: খোলা মাঠে কাজ করতে গিয়ে অনেক সময় বজ্রপাতে প্রাণ হারান কৃষক। ঝড় বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়ে খাদ্যের জোগান দেন আমাদের কৃষক। প্রাকৃতিক দুর্যোগ থেকে কৃষকদের প্রাণ রক্ষায় মাঠে মাঠে কৃষক ছাউনী গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। এ ছাউনীর নাম দিয়েছেন ‘শেখ হাসিনা কৃষক ছাউনী’। গাংনী উপজেলার কোদাইলকাটি গ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত কৃষক ছাউনীর উদ্বোধনের মধ্যদিয়ে কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে প্রশংসিত হচ্ছে এ কার্যক্রম। কৃষকদের প্রাণ বাঁচাতে এ কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। গতকাল মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলার হেমায়েতপুর প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা কৃষক ছাউনীর বিষয়টি তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাহিদুজ্জামান খোকন এমপি। তিনি বলেন, ‘অনেক মাঠে প্রয়োজনীয় গাছপালা নেই। তপ্ত রোদে রক্তঘাম ঝরিয়ে আমাদের জন্য আহারের জোগান দেন কৃষকরা। ফাঁকা মাঠে কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হতে হয় তাঁদের। বিশেষ করে বজ্রপাতে কৃষক মৃত্যুর ঘটনা বেড়েই চলেছে। তাই আমার এলাকার কৃষকদের সুরক্ষার কথা চিন্তা করে মাঠে মাঠে শেখ হাসিনা কৃষক ছাউনী নির্মাণ করছি।’ সারা দেশে এ কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে বলে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা কৃষক ছাউনী কার্যক্রম দেখে খুশি হয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। তাঁর মন্ত্রণালয় থেকে সহযোগিতার মধ্যদিয়ে হাওড় অঞ্চলসহ সারা দেশে এ কার্যক্রম ছড়িয়ে দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রতিমন্ত্রী। আমার এ কার্যক্রম সারা দেশে জায়গা পাচ্ছে জেনে খুব আনন্দ লাগছে।’ এলজিইডি গাংনী উপজেলা কার্যালয়ের বাস্তবায়নে বিভিন্ন এলাকার প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে আনুষ্ঠানিকভাবে হেমায়েতপুর, বড় বামন্দী, সাহারবাটি, নবীনপুর, সিন্দুরকৌটা, ভোলাডাঙ্গা, বামন্দী-নিশিপুর, কাষ্টদহ, বাঁশবাড়ীয়া, চৌগাছা ভিটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন সাহিদুজ্জামান খোকন এমপি। হেমায়েতপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক সেলিনা পারভীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দীন, উপজেলা প্রকৌশলী গোলাপ আলী শেখ, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, রাইপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মিজানুর রহমান, ঠিকাদার ফারুক হাসান, বিদ্যালয়ের শিক্ষক সেকেন্দার আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)