আলমডাঙ্গায় বাল্যবিয়ের আয়োজন করায় কন্যার পিতাকে জরিমানা

আপলোড তারিখঃ 2021-05-18 ইং
আলমডাঙ্গায় বাল্যবিয়ের আয়োজন করায় কন্যার পিতাকে জরিমানা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার কুমারী গ্রামে বাল্যবিয়ের আয়োজন করায় কন্যার পিতাকে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার আলমডাঙ্গা উপজেলা সহকারী (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা গেছে, আলমডাঙ্গার কুমারী গ্রামের রিপন আলীর ১৬ বছরের কন্যার উপজেলার বেলগাছি ইউনিয়নের কাশিপুর গ্রামে বিয়ে ঠিক হয়। গতকাল সোমবার এ বিয়ের আয়োজন করা হয়। বাল্যবিয়ের সংবাদ শুনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ন কবির ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে বাল্যবিয়ের আয়োজন করায় কন্যার পিতাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)