ঈদের দিন হাতে পটকা ফেটে শিশু জখম

আপলোড তারিখঃ 2021-05-17 ইং
ঈদের দিন হাতে পটকা ফেটে শিশু জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় হাতে পটকা ফেটে জিপু (৭) নামের এক শিশু গুরুতর জখম হয়েছে। ঈদের দিন শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের পীরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় পরিবারের সদস্যরা গুরুতর জখম অবস্থায় শিশুটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। জখম শিশু সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের পিরপুর গ্রামের মণ্ডলপাড়ার রাহাত উল্লার ছেলে। জানা যায়, ঈদের দিন সন্ধ্যায় সমবয়সীদের সঙ্গে নিজ এলাকায় পটকা ফোটাচ্ছিল শিশু জিপু। এসময় একটি পটকা জিপুর বাম হাতে ফেটে গুরুতর জখম হয়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজিদ হাসান বলেন, ‘হাতের মধ্যে পটকা ফেঁটে যাওয়ায় শিশুটির হাতের তালু ও একটি আঙ্গুল গুরুতর জখম হয়েছে। জরুরি বিভাগে থেকে শিশুটিকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)