খাবার হোটেলে কাস্টমার ডাকা নিয়ে সংঘর্ষ : চারজন আহত

আপলোড তারিখঃ 2021-05-17 ইং
খাবার হোটেলে কাস্টমার ডাকা নিয়ে সংঘর্ষ : চারজন আহত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় খাবার হোটেলে কাস্টমার ডাকা নিয়ে দুই হোটেল মালিকের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছে। গতকাল রোববার দুপুর দুইটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর রেলগেটের অদূরে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। অন্য দুজন স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেছে। আহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের নীলমনিগঞ্জ গ্রামের মৃত আবু তাহেরের ছেলে মিজানুর রহমান বাবু (৩৫), একই এলাকার খাবার হোটেল ব্যবসায়ী মকবুল হোসেন ও তাঁর তিন ছেলে জান্নাত, শাওন এবং আজাদ। জানা যায়, মোমিনপুর রেলগেটের অদূরে মিজানুর রহমান বাবু ও মকবুলের পাশাপাশি দুটি খাবার হোটেল রয়েছে। হোটেলে কাস্টমার ডাকা নিয়ে তাঁদের মধ্যে বিভিন্ন সময় বিরোধের সৃষ্টি হতো। গতকাল দুপুরেও হোটেলে কাস্টমার ডাকা নিয়ে মিজানুর রহমান বাবু ও মকবুলের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মকবুলকে মারধর করে বাবু। মারধরের খবর পেয়ে মকবুলের তিন ছেলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাবুর নিকট তাঁদের পিতাকে কেন মেরেছে জানতে চায়। এসময় বাবুর সঙ্গে জান্নাত, শাওন ও আজাদের সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে তিন ভাই আহত হলেও গুরুতর জখম হন বাবু। খবর পেয়ে পরিবারের সদস্যরা বাবুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান জখম বাবুকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখেন। চুয়াডাঙ্গার মোমিনপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড কমিশনার ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিপুন বলেন, খাবার হোটেলে কাস্টমার ডাকা নিয়ে দুই হোটেল মালিক ও তাঁদের ছেলেদের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তারা প্রত্যেকেই আহত হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)