দামুড়হুদায় ঝড়ের মধ্যে মাথায় ইট পড়ে নারী জখম

আপলোড তারিখঃ 2021-05-17 ইং
দামুড়হুদায় ঝড়ের মধ্যে মাথায় ইট পড়ে নারী জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদায় বৃষ্টি-ঝড়ের মধ্যে মাথায় ইট পড়ে তরুলা খাতুন (৩৫) নামের এক নারী গুরুতর জখম হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে দামুড়হুদা উপজেলার রামনগর কলাবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা রক্তাক্ত জখম অবস্থায় তরুলা খাতুনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন। আহত তরুলা খাতুন দামুড়হুদা উপজেলার রামনগর কলাবাড়ী গ্রামের মৃত লালচাঁদ আলীর স্ত্রী। জানা যায়, গতকাল সন্ধ্যায় ঝড়ের সময় নিজ ঘরেই ছিলেন তরুলা খাতুন। এসময় ঝড়ের দাপটে ঘরের চালের একটি ইট খুলে তাঁর মাথায় পড়লে গুরুতর জখম হন তিনি। এসময় পরিবারের সদস্যরা রক্তাক্ত জখম অবস্থায় দ্রুত তরুলাকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তরুলাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখেন। সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গুরুতর জখম তরুলাকে জরুরি বিভাগে নেয়। পরিবারের সদস্যদের থেকে জানতে পারি ঝড়ের সময় টিনের চালের একটি ইট খুলে তাঁর মাতার ওপরে পরে। তরুলা খাতুনের মাথায় গুরুতর জথম হয়েছে। জরুরি বিভাগ থেকে তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)