গাংনীতে সড়ক দুর্ঘটনায় কুষ্টিয়ার দুজন আহত

আপলোড তারিখঃ 2021-05-17 ইং
গাংনীতে সড়ক দুর্ঘটনায় কুষ্টিয়ার দুজন আহত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় দুই যুবক আহত হয়েছেন। গতকাল রোববার বেলা ৩টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীর চেংগাড়া বাজারের অদূরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। শারীরিক অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। আহতরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা গ্রামের দারুক হোসেনের ছেলে সিয়া হোসেন (১৮) ও কুষ্টিয়ার চরগ্রামের বশির আহমেদের ছেলে সজল হোসেন (২৫)।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)