দর্শনার ছয়ঘরিয়া থেকে সরঞ্জাম ও নগদ টাকাসহ ৮ জুয়াড়ি আটক

আপলোড তারিখঃ 2021-05-17 ইং
দর্শনার ছয়ঘরিয়া থেকে সরঞ্জাম ও নগদ টাকাসহ ৮ জুয়াড়ি আটক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়ার সরঞ্জাম ও নগদ ২ হাজার ৩৩০ টাকাসহ ৮ জুয়াড়ি আটক হয়েছে। গত শনিবার বিকেল ৪টার দিকে তাঁদেরকে দর্শনা থানাধীন ছয়ঘরিয়া গ্রামের পলাশ হোসেনের মুদি দোকানের পাশ থেকে আটক করে পুলিশ। জানা যায়, গত শনিবার বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি মাহাব্বুর রহমান কাজলে নির্দেশে এসআই হারুনুর রশিদ পিপিএম, এসআই আহমদ আলী বিশ্বাস, এসআই শ্রী সুমন্ত কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে ছয়ঘরিয়া গ্রামে অভিযান চালায়। এসময় জুয়া খেলা অবস্থায় জুয়ার সরঞ্জাম ও নগদ ২ হাজার ৩৩০ টাকাসহ ৮জন জুয়াড়িকে আটক করে পুলিশ। আটককৃরা হলেন- ছয়ঘড়িয়া স্কুলপাড়ার পলাশ হোসেন (২৭) পিতা বদিয়ার রহমান, মিলন হোসেন (২৮) পিতা আবুল হোসেন, নাজমুল হোসেন (৩০) পিতা তজিবর রহমান, নুরুজ্জামান (২৮) ও তাহাজ্জত আলী (২৭) পিতা মিজানুর রহমান, সাইদুর রহমান (৪০) পিতা আব্দুল গনি, মফিজুল রহমান (৩৯) পিতা মৃত নূর হোসেন এবং ওয়াছকরুনি (১৯) পিতা আলী হোসেন। সর্ব গ্রাম ছয়ঘড়িয়া স্কুল পাড়া এ বিষয়ে জুয়া আইনে দর্শনা থানায় মামলা প্রস্তুতি চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)