চুয়াডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম

আপলোড তারিখঃ 2021-05-12 ইং
চুয়াডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পূর্বশত্রুতার জেরে বাদশা (২০) নামের এক যুবককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার মাছপট্টিতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জখম বাদশা চুয়াডাঙ্গা পৌর এলাকার আড়ামপাড়ার মৃত সামাদের ছেলে। আহত বাদশা বলে, ‘দীর্ঘদিন ধরে বেলগাছিপাড়ার হিরোকের সঙ্গে আমার বিরোধ চলে আসছিলো। আজ দুপুরে আমি আমার এলাকার মাছপট্টি এলাকায় দাড়িয়ে ছিলাম এসময় হিরোকসহ আরও চার-পাঁচজন সেখানে চলে আসে। তাদের দেখে আমি চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের দিকে চলে যায়। ওরা আমার পিছু পিছু স্টেশনে যেয়ে আমাকে মারতে থাকে। এর মধ্যে হিরোকের হাতে থাকা একটি চা পাতি দিয়ে আমার হাতে ও পায়ে আঘাত করে। স্থানীয় ব্যক্তিরা ছুটে এলে ওরা পালিয়ে যায়।’ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া বলেন, ‘পরিবারের সদস্যরা দুপুরে বাদশাকে জরুরি বিভাগে নিয়ে আসে। তাকে জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)