ছবির ক্যাপশন:
ফেসবুক ভিত্তিক চুয়াডাঙ্গার চারটি গ্রুপের বিশেষ উদ্যোগ অব্যাহত
নিজস্ব প্রতিবেদক:
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক চুয়াডাঙ্গার চারটি গ্রুপের নানা সামাজিক উদ্যোগ অব্যাহত আছে। এবারে ঈদের হাসি ফুটালো সমাজের পিছিয়ে পড়া ১শটি পরিবারের মানুষের মুখে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানের পিছিয়ে পড়া পরিবারের বাড়িতে যেয়ে এ ঈদ সামগ্রী তুলে দেয় গ্রুপগুলোর তরুণরা। সামাজিক যোগাযোগমাধ্যম ভিত্তিক গ্রুপ চুয়াডাঙ্গা কমিউনিটি, চুয়াডাঙ্গা ফাউন্ডেশন, সিডি কুইনস ও ফুড ব্লগারস অব চুয়াডাঙ্গার তরুণরা এ আয়োজন করে। করোনাকালীন সময় থেকেই বিভিন্নভাবে মানুষকে সহযোগীতা করছে অতি পরিচিত এ গ্রুপ চারটি। রমজান মাস জুড়ে বিভিন্ন স্থানে প্রতিদিন ইফতার বিতরণ করেছে গ্রুপগুলোর তরুণ উদ্যোক্তারা। এ ছাড়াও এই গ্রুপগুলোর পক্ষ থেকে এবারের ঈদে সমাজের পিছিয়ে পড়া ৩০ টি পরিবারের শিশুদের নতুন পোশাক দেওয়া হয়েছে।
পিছিয়ে পড়া পরিবারের মাঝে এ ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা কমিউনিটির এডমিন তরুণ উদ্যোক্তা মেরিনা জামান মমি, চুয়াডাঙ্গা ফাউন্ডেশনের সভাপতি আলিফ হোসেন, চুয়াডাঙ্গা ফাউন্ডেশনের উপদেষ্টা, দৈনিক সময়ের সমীকরণ এর নিজস্ব প্রতিবেদক, জাতীয় দৈনিক 40 ও দ্য ডেইলি মর্নিং গ্লোরির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি অধিকারকর্মী মেহেরাব্বিন সানভী, চুয়াডাঙ্গা কমিউনিটি ও সিডি কুইন্স অব চুয়াডাঙ্গার এডমিন এভিনি রহমান, ফুড ব্লোগারস অব চুয়াডাঙ্গার এডমিন দানিয়েল ইসলাম সৌহার্দ্য, ফুড ব্লোগারস অব চুয়াডাঙ্গা ও সিডি কুইন্স এর মডারেটর নিশাত তাসনীম, চুয়াডাঙ্গা ফাউন্ডেশনের সহসভাপতি আফ্রা আনান, সাধারন সম্পাদক মেহরান স্বদেশ, অতিরিক্ত সাধারণ সম্পাদক সাবিত শিথিল, প্রচার সম্পাদক সোহান, সহ সাধারণ সম্পাদক হায়ুজ্জামান প্রান্ত প্রমুখ।
