মেহেরপুরে করোনায় আক্রান্তদের ফ্রি টেলিমেডিসিন সেবা প্রদান

আপলোড তারিখঃ 2021-05-11 ইং
মেহেরপুরে করোনায় আক্রান্তদের ফ্রি টেলিমেডিসিন সেবা প্রদান ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরে করোনা রোগীদের তাৎক্ষণিক সেবা প্রদানের জন্য ফ্রি টেলিমেডিসিন সার্ভিস চালু করা হয়েছে। মেহেরপুরের গাংনী উপজেলার ডক্টর’স পয়েন্টস এর উদ্যোগে এ ফ্রি টেলিমেডিসিন সার্ভিস প্রদান করা হচ্ছে। করোনা আক্রান্ত বা করোনা সংক্রান্ত কোনো পরমর্শ বা চিকিৎসা গ্রহণের প্রযোজন হলে ০১৩১১-৮৬১১১৪ নম্বরে ফোন করে ফ্রি টেলিমেডিসিন সার্ভিস গ্রহণ করা যাবে। এই সেবা প্রদান করছেন মেহেরপুর সদর হাসপাতালের করোনা ইউনিটের চিকিৎসক ডা. শোভন মল্লিক। এছাড়াও প্রয়োজনীয় পরামর্শ দিতে রয়েছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ^বিদ্যালয়ের কার্ডিলজি বিভাগের চিকিৎসক ডা. এম সজীব উদ্দীন (স্বাধীন)সহ মাল্টিডিসিপি¬নারি বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল। বঙ্গবন্ধু মেডিকেল বিশ^বিদ্যালয়ের কার্ডিলজি বিভাগের চিকিৎসক ডাঃ এম সজীব উদ্দীন (স্বাধীন) বলেন, করোনা প্যান্ডেমিকে মেহেরপুর জেলার সর্বস্তরের মানুষের জন্য ফ্রি টেলিমেডিসিন সার্ভিস চালু করেছি আমরা। আমরা এখান থেকে সন্দেহভাজন করোনা রোগী (যাদের লক্ষনসমুহ করোনার মতো), করোনা আক্তান্ত (পজিটিভ) ও পোস্ট কোভিড (যাদের পূর্বে করোনা হয়েছিল বলে মনে করেন) তাদের বিনা মূল্যে সেবা প্রদান করছি। টেলিমেডিসিন সার্ভিসের মাধ্যমে যে কেউ বাড়িতে বসেই পরামর্শ, চিকিৎসা ও রেফারেল সার্ভিস নিতে পারবেন । ডক্টর'স পয়েন্ট কোভিড কেয়ার বেসরকারি ও সরকারি সেবার সমন্বয় করে মেহেরপুর জেলার অধিকাংশ করোনা রুগির চিকিৎসা প্রদানের চেষ্টা করছে। শুধু আইসি ইউ সাপোর্ট যাদের লাগবে, তাদেরকে হায়ার সেন্টারে রেফার্ড করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)