চুয়াডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জন্য এসপি জাহিদের উপহার

আপলোড তারিখঃ 2021-05-11 ইং
চুয়াডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের জন্য এসপি জাহিদের উপহার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের ঈদ উপহার পাঠালেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম। গতকাল সোমবার বিকেলে জেলার পাঁচটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) সংশ্লিষ্ট এলাকার বীর মুক্তিযোদ্ধা পুলিশ পরিবারের হাতে ওই ঈদ উপহার-সামগ্রী তুলে দেন। উপহারের মধ্যে ছিল পাঞ্জাবি-পায়জামা, পোলাওয়ের চাল, সয়াবিন তেল, মশুর ডাল, প্যাকেট লাচ্ছা ও চিকন সেমাই, চিনি, নারিকেল, গুঁড়া দুধ, ডালডা, গরম মসলা, কিসমিস ও বাদাম। পুলিশ সুপার জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রে যখন পাকিস্তানি বাহিনী বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ে, তখন রাজারবাগ লাইনসে প্রথম প্রতিরোধ গড়ে তোলেন পুলিশ সদস্যরা। তাদের নিয়ে গর্ব করে বাহিনী। তিনি বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যরা অনেক সম্মানিত ব্যক্তি। আর সম্মানিত ব্যক্তিদের সম্মান দেওয়া উচিত। তাই আমার আত্ম উপলব্ধি থেকে সাধ্যমতো তাদের সম্মানিত করার চেষ্টা করেছি মাত্র। এটি আমার ভালো লাগা ক্ষুদ্র প্রয়াস।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)