মুন্সিগঞ্জে রাস্তার গাছের ডাল ভেঙে তিনজন আহত

আপলোড তারিখঃ 2021-05-11 ইং
মুন্সিগঞ্জে রাস্তার গাছের ডাল ভেঙে তিনজন আহত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, সরোজগঞ্জ: রাজশাহী থেকে চুয়াডাঙ্গা নিজ গ্রামে আসার পথে আলমডাঙ্গার মুন্সিগঞ্জে রাস্তার গাছের ডাল ভেঙে পড়ে তিনজন আহত হয়েছেন। গতকাল সোমবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন সদর উপজেলার তেঘরী গ্রামের আলমগীর কবির, তাঁর মেয়ে তাসনিয়া জান্নাত অর্পা ও স্ত্রী নাজনীন আক্তার মুন্নি খাতুন। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের তেঘরী গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে আলমগীর কবির গতকাল সোমবার রাজশাহী থেকে মোটরসাইকেলযোগে স্ত্রী-সন্তান নিয়ে বাড়িতে আসছিলেন। পথের মধ্যে তাঁরা আলমডাঙ্গার মুন্সিগঞ্জ নামক স্থানে মেয়ের মুখের মাস্ক পড়ে যাওয়ায় মোটরসাইকেল থামিয়ে দাঁড়ান। এসময় হঠাৎ গাছের একটি ডাল ভেঙে মেয়ের মাথায় পড়ে আঘাতপ্রাপ্ত হয়। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)