ভি জে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি-২০০৮ ব্যাচের ঈদ উপহার বিতরণ

আপলোড তারিখঃ 2021-05-10 ইং
ভি জে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি-২০০৮ ব্যাচের ঈদ উপহার বিতরণ ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদক: ভি জে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি-২০০৮ ব্যাচের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গত শুক্রবার (৭ মে) ২০০৮ সালে এসএসসি পাশকৃত ব্যাচের পক্ষ থেকে ৭২ পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি পোলাও চাল, ডাল, তেল, লবন, চিনি, আলু, সেমাই প্যাকেট করে ঈদ উপহার হিসেবে বিতরণ করা হয়। একই সাথে ২০ জনকে নগদ আর্থিক সহায়তাও প্রদান করা হয়। এসময় দুই পরিবারকে ৫ হাজার টাকা করে, এক প্রতিবন্ধীকে ১ হাজার টাকা এবং বাকি ১৯ জনকে ৫ শ টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এবিষয়ে ২০০৮ ব্যাচের আশিক ইকবাল চঞ্চল বলেন, ‘চলমান করোনা পরস্থিতির কারণে নিম্নবিত্ত মানুষের অর্থনৈতিক খারাপ হওয়ায় এবং আসন্ন ঈদ উল ফিতরকে মাথায় রেখে আমরা এই পরিকল্পনা করেছি।’ একই ব্যাচের ইয়াসিব হাসিবি জোয়ার্দার সংগ্রাম বলেন, ‘নগদ আর্থিক সহায়তা প্রদানের ক্ষেত্রে আমরা আমাদের স্কুলের ঝালমুড়ি, আচার, আইসক্রিম বিক্রেতাদেরকে প্রাধান্য দিয়েছি। কারণ গত প্রায় দেড় বছর তাদের ইনকাম নেই।’

ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন ওবায়দুর, যুবায়ের, রানা, শাওন, ইমরান, সাব্বির, জজ, শিহাব, নয়ন, মানিক, শাহীন, রাজা, সাজুসহ আরও অনেকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)