পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকীতে চুয়াডাঙ্গায় ইফতার বিতরণ

আপলোড তারিখঃ 2021-05-10 ইং
পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকীতে চুয়াডাঙ্গায় ইফতার বিতরণ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: দেশবরেণ্য পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকীতে তাঁর রুহের মাগফিরাত কামনায় চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে ইফতার বিতরণ করেছে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখা। চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের সার্বিক সহযোগিতায় গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে পৌর শহরের বিভিন্ন স্থানে ইফতার বিতরণ করেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজ হাতে ইফতার বিতরণ করেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মেহেদী হাসান হিমেল মল্লিক ও সাধারণ সম্পাদক ওয়াসি হাসান রাজিব। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি সিরাজুল ইসলাম মিণ্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ, সাংগঠনিক সম্পাদক তানজিল আহম্মেদ বারেক, সাফায়েত বাবু, দপ্তর সম্পাদক আল নোমান, ওমর ফারুক, মোস্তাফিজুর মিলন, আব্দুল করিম, জীবননগর উপজেলা সভাপতি মামুন, সাধারণ সম্পাদক পিয়াল, রিমন, এস এম সুমন আলী প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)