আলমডাঙ্গায় বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-05-10 ইং
আলমডাঙ্গায় বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অফিসের উদ্যোগে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার বেলা আড়াইটার দিকে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম। সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামিম রেজার উপস্থাপনায় সভায় স্বাগত বক্তব্য দেন বুপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, নিলুফা খাতুন, শান্তনা খাতুন, হোসনে আরা, হাজেরা খাতুন, শেফালি খাতুন, হালিমা, ববি বেদ, বৃষ্টি বিশ্বাস, স্বরসতি রানী পাল, আকলিমা, জান্নাত আরা, রেক্সোনা, নিমা খাতুন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)