চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে আরও ২৯০ জন কর্মহীন অসহায়দের মধ্যে খাদ্য-সহায়তা বিতরণ

আপলোড তারিখঃ 2021-05-10 ইং
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে আরও ২৯০ জন কর্মহীন অসহায়দের মধ্যে খাদ্য-সহায়তা বিতরণ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় করোনার প্রভাবে কর্মহীন ও অসহায় মানুষের মধ্যে খাদ্য-সহায়তা বিতরণ অব্যাহত রেখেছে জেলা প্রশাসন। গতকাল রোববার নতুন আরও ২৯০ জনের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার স্বরুপ এসব খাদ্য-সহায়তা বিতরণ করা হয়। এদিন জেলার ডেকোরেটর শ্রমিক, ইজিবাইক চালক ও দুস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। মানবিক সহায়তার প্যাকেজে প্রত্যেককে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি মসুরির ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ প্যাকেট সেমাই প্রদান করা হয়। এ পর্যন্ত জেলা প্রশাসন থেকে প্রায় ১৯শ জন কর্মহীন অসহায়কে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে। বিতরণকালে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ‘করোনা ও লকডাউনের প্রভাবে মানুষ কর্মহীন হয়ে মানবেতর দিনযাপন করছে। তাদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার থেকে জেলায় মানবিক সহায়তা এসেছে। এসব সহায়তা কর্মহীন ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে।’ করোনা সচেতনতায় উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে তিনি বলেন, ‘করোনার সংক্রমণ বেড়েই চলেছে। এ ক্ষেত্রে সংক্রমণ থেকে রক্ষা পেতে সরকারি বিধি নিষেধ মেনে চলতে হবে। সবাইকে মাস্ক পরিধান করতে হবে, অযথা বাইরে বের হওয়া যাবে না।’ খাদ্য-সহায়তা বিতরণকালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন, নেজারাত ডেপুটি কালেক্টর আমজাদ হোসেন, সহকারী কমিশনার হাবিবুর রহমান ও নজরুল ইসলাম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)