চুয়াডাঙ্গায় আলমসাধু উল্টে জখম দুজনকে ছাত্রলীগ কর্মীরা নিল হাসপাতালে

আপলোড তারিখঃ 2021-05-09 ইং
চুয়াডাঙ্গায় আলমসাধু উল্টে জখম দুজনকে ছাত্রলীগ কর্মীরা নিল হাসপাতালে ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরে অবস্থিত ভিজে স্কুলের সামনে আলমসাধু দুর্ঘটনায় চালকসহ দুজন গুরুতর জখম হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে কয়েকজন ছাত্রলীগকর্মী আহতদেরকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহতদেরকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন। আহতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গড়গড়ি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আলমসাধু চালক মনিরুল ইসলাম (৪০) ও একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে লিটন হোসেন (৫৫)। জানা যায়, গতকাল জীবননগর থেকে তামাক বিক্রি করে নিজ আলমসাধুযোগে মুন্সিগঞ্জে ফিরছিলেন চালক মনিরুল ইসলাম ও লিটন হোসেন। পথিমধ্যে চুয়াডাঙ্গা ভিজে স্কুলের সামনে পৌঁছালে স্কুলের সামনের গতিরোধকে আলমসাধুটি উল্টে যায়। এসময় চালক মনিরুল ইসলাম ও লিটন হোসেন গুরুতর জখম হয়। সেখানে উপস্থিত ছাত্রলীগের কয়েকজন কর্মী আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, ‘ আহতদের মধ্যে লিটন হোসেনের জখম গুরুতর। তাঁর মাথায় গুরুতর আঘাত পেয়েছে। তাঁকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। একই দুর্ঘটনায় আহত অপরজনকে জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)