ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা পৌরসভায় ঈদুল ফিতর ও মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে পৌর পরিষদ চত্বরে ৪শ ৪১টি পরিবারের মাধ্যে ৪শ ৫০ টাকা করে মোট ২ লাখ টাকা বিতরণ করা হয়। বিতরণ উদ্বোধন করেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু।
এসময় তিনি বলেন, সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রতিবেশি বা পরিবারের কোনো ব্যক্তির মাঝে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। বর্তমান সরকার উন্নয়নের সরকার। অসহায় গরীব-দুঃখী মানুষের সরকার। তাই প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ঈদুল ফিতর উপলক্ষে এ উপহার পাঠিয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি-সম্প্রসারণ অফিসার সোহেল রানা, কাউন্সিলর সদরউদ্দিন ভোলা, ডালিম হোসেন, বাপ্পি, সাইফুল ইসলাম, বাবুমিয়া, আলাল হোসেন, খন্দকার মজিবুল হক, গাফ্ফার হেসেন প্রমুখ।
