ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:
বছরের পর বছর ধরে ঝিনাইদহ সদর হাসপাতালসহ হামদহ এলাকার আলোচিত মোবাইল চোর সাগর অবশেষে আটক আটক হয়েছেন। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া মোবাইল ফোন। সাগর ছোট কামারকুণ্ডু গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ মে শৈলকুপার কৃষ্ণপুর গ্রামের আশরাফুল ইসলাম তাঁর শিশুকন্যার চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন। ঘটনার দিন তাঁর ব্যবহৃত ১৭ হাজার টাকা মূল্যের REDMI NOTE-9 মোবাইল ফোন ও ৯ হাজার টাকা চুরি হয়। টাকা ও ফোন না পেয়ে তিনি ঝিনাইদহ সদর থানায় অভিযোগ করেন। পুলিশ ঝিনাইদহ সদর হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে চোর সাগরকে গ্রেপ্তার করে। পুলিশি জিজ্ঞাসাবাদে সাগর জানান, তাঁর কাছে চুরি হওয়া দুটি মোবাইল ফোন আছে। পুলিশ আসামির দেওয়া তথ্য মোতাবেক তাঁর বাড়ি থেকে বাদী আশরাফুলের চুরি হওয়া মোবাইল ফোনসহ আরও একটি চোরাই মোবাইল ফোন উদ্ধার করে।
রোগীর স্বজনরা জানান, সাগরসহ অনেক দালাল আছে হাসপাতালে, যারা রোগী ভাগিয়ে নেওয়ার পাশাপাশি হাসপাতালে নিয়মিত চুরি করে। ডিএসবির কঠোর নজরদারি থাকার পরেও কীভাবে রোগীর স্বজনদের মোবাইল ও টাকা চুরি হয়, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
