চুয়াডাঙ্গায় সদর পুলিশের বিশেষ অভিযান : পৃথকস্থানে : নেশাগ্রস্ত অবস্থায় আটক ৬

আপলোড তারিখঃ 2017-05-09 ইং
চুয়াডাঙ্গায় সদর পুলিশের বিশেষ অভিযান : পৃথকস্থানে : নেশাগ্রস্ত অবস্থায় আটক ৬ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে পৌর শহরের বাগানপাড়া ও জীবননগর বাসস্টান্ড এলাকা হতে নেশাগ্রস্ত অবস্থায় ৬ মাদকসেবীকে আটক করেছে পুলিশ। গতকাল রাত সাড়ে ৮টার দিকে সদর থানার এসআই ওহিদুল ইসলামের নেতৃত্বে শহরের জীবননগর বাসস্টান্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মালোপাড়ার মৃত মোস্ত’র ছেলে শিহাব (২৫), সাদেক আলী মল্লিকপাড়ার মৃত গোলাম উদ্দীন রহমানের ছেলে জিল্লুর রহমান (৩২) ও জীবননগর বাসস্টান্ড পাড়ার জিয়ত আলীর ছেলে আলামিন (৩০)কে আটক করা হয়। অপরদিকে, পৌর শহরের বাগানপাড়ায় অভিযান চালিয়ে কুষ্টিয়া হরিপুরের মৃত আসলাম শেখের ছেলে আব্বাস আলী (৪০), একই এলাকার আফতাব মন্ডলের ছেলে পিল্টু (৪৫) ও ভাদু শেখের ছেলে আমিরুল (৪৫) আটক হয়। এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানার এসআই ওহিদুল ইসলাম জানান, পৃথক অভিযানে আটক ৬ আসামী মাদকসেবী। আটকের সময় সকলকেই মাদকাসক্ত অবস্থায় পাওয়া যায়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)