চুয়াডাঙ্গায় আল্লাহর দান ই-বাইক সেন্টারের শুভ উদ্বোধন করলেন টোটন জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2021-05-06 ইং
চুয়াডাঙ্গায় আল্লাহর দান ই-বাইক সেন্টারের শুভ উদ্বোধন করলেন টোটন জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় আল্লাহর দান ই-বাইক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা-জীবননগর রোডে ইম্প্যাক্ট হাসপাতালের সামনে আল্লার দান ই-বাইক সেন্টারের উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ই-বাইক সেন্টারের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান, বিশিষ্ট ফল ব্যবসায়ী ও চুয়াডাঙ্গা পৌর ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, সুমন ইকবাল, জয়নাল আবেদিন, নুরুল বিডিআর, আতিয়ার মুহুরী প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক নাসির উদ্দীন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)