মেহেরপুরে কৃষকের ধান কেটে দিলেন পৌর মেয়র রিটন

আপলোড তারিখঃ 2021-05-06 ইং
মেহেরপুরে কৃষকের ধান কেটে দিলেন পৌর মেয়র রিটন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: ‘মানবতার সেবায় যুবলীগ’ এ স্লোগানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং কেন্দ্রীয় যুবলীগের দিকনির্দেশনা মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে মেহেরপুর পৌর এলাকার কায়েমকাটা মোড় এলাকায় কৃষকের ধান কেটে দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে ধানকাটা কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন করোনার এই মহামারিতে অসহায় কৃষকদের পাশে থেকে তাঁদেরকে সহযোগিতা করতে পেরে আনন্দ প্রকাশ করেন। এসময় পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে কৃষক আসকার আলীর প্রায় দেড় বিঘা জমির ধান কর্তন করেন। এসময় প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, জেলা যুবলীগের সদস্য সাজেদুর রহমান সাজুসহ যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)