ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গায় রাস্তা পার হওয়ার সময় পাখিভ্যানের নিচে পড়ে জিহাদ (৩) নামের এক শিশু গুরুতর জখম হয়েছে। গতকার মঙ্গলবার সন্ধ্যা সাতটার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ গ্রামে এ ঘটনা ঘটে। এসময় পরিবারে সদস্যরা শিশুটিকে দ্রতি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। আহত শিশু জিহাদ আলমডাঙ্গার নাগদাহ গ্রামের নাজমুল হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যায় বাড়ির পাশের দোকানে যাচ্ছিল জিহাদ। এসময় বাড়ির সামনের রাস্তা পার হতে গেলে একটি পাখিভ্যানের চিড়ে পড়ে গুরুতর জখম হয় সে। স্থানীয়দের চিৎকারে শিশুটির পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করে সদর হানপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করেন।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া শারমিন বলেন, ‘পাখিভ্যানের ধাক্কায় পাকা রাস্তার ওপর পড়ে শিশুটির শরীরের বিভিন্নস্থানে গুরুতর ক্ষত সৃষ্টি হয়েছে। শিশুটিকে জরুরি বিভাগ থেকে চিকিৎসা প্রদান করা হয়েছে।’
