ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গায় মহামারি করোনার মধ্যে কর্মহীন, দুস্থ ও সুবিধা-বঞ্চিত মানুষের মধ্যে ইফতার বিতরণ করেছেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের নির্দেশনায় ও জেলা ছাত্রলীগের সভাপতি মোহায়মেন হাসান জোয়ার্দ্দার অনিকের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার বিকেলে শহরের বিভিন্ন স্থানে এ ইফতার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ও ছাত্রবিষয়ক সম্পাদক মো. রাজু আহমেদ, জেলা ছাত্রলীগ নেতা আল মোমিন, জান্নাত হোসেন, সুজন, কাব্য আজাদ, রিয়ন জোয়ার্দ্দার, বঙ্গবন্ধু ছাত্র পরিষদরের দপ্তর সম্পাদক আল নোমান, ছাত্রলীগ নেতা তুর্য, জীম, সাকিব, আকাশ, আবু সামা, রিয়াজ, শিহাব, আদর, বাপ্পি, তামিম, স্বদেশ, মাজিদ, শফিকুল, বাঁধন, জয়, শিশিরসহ ছাত্রলীগ নেতৃত্ববৃন্দ।
শহরে ইফতার বিতরণ শেষে পৌর ৩ নম্বর ওয়ার্ডের মুক্তিপাড়ায় ছাত্রলীগের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।
