ছবির ক্যাপশন:
রুদ্র রাসেল:
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগী ও স্বজনদের মধ্যে ইফতার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘উই ফর ইউ’। গতকাল মঙ্গলবার বিকেলে সদর হাসপাতালের ২০০ জনের অধির রোগী ও স্বজনদের মধ্যে এই ইফতার বিতরণ করা হয়। উই ফর ইউ ফাউন্ডেশনের সভাপতি ফয়সাল বিশ্বাস অন্তরের সভাপতিত্বে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. এএসএম ফাতেহ্ আকরাম। ইফতার বিতরণ অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘মানুষ মানুষের পাশে দাড়াবে আমরা সকলে এটাই চাই। উই ফর ইউ ফাউন্ডেশন বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে। তাদের এই উদ্যোগ প্রশংসনীয়। কামনা করছি এই সংগঠনটি সকল সময় অসহায় মানুষের পাশে দাড়াবে।’
এসময় উপস্থিত ছিলেন- উই ফর ইউ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান মাসুম, সহসভাপতি প্রত্যয় নাজিম উদ্দীন, সহসাধারণ সম্পাদক নয়ন, শিক্ষা বিষয়ক সম্পাদক রাবেয়া মল্লিক, সাংগঠনিক সম্পাদক জয়তুন নেছা তৃণা, সহ সাংগঠনিক সম্পাদক ফাহিম রহমান, রক্ত সম্পাদক মনিরুল ইসলাম, প্রচার সম্পাদক ফরহাদ শেখ, সহপ্রচার সম্পাদক সাকিব আল হাসান, তথ্য সম্পাদক তরিকুল ইসলাম, মানবাধিকার বিষয়ক সম্পাদক ইমন হোসেন, ত্রাণ বিষয়ক সম্পাদক সানজিদ আলম রাফিদ, সাদিক জুয়েল, রিতিশা, তাসনিম, মেহেদী হাসান, জাকারিয়া, তারিকুজ্জামান, জান্নাত প্রমুখ। ইফতার বিতরণ অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল মিনিষ্টার গ্রুপ অব ইন্ডাসট্রিজ।
