জীবননগর প্রেসক্লাবের সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-05-04 ইং
জীবননগর প্রেসক্লাবের সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটায় জীবননগর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের হলরুমে এ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু। এসময় উপস্থিত ছিলেন বাবুল আকতার, নারায়ণ ভৌমিক, জাহিদ বাবু, আকিমুল ইসলাম, সালাউদ্দিন কাজল, জামাল হোসেন খোকন, নুর আলম, মুন্সী খোকন, মিঠুন মাহমুদ, সাব্বির, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, হুমায়ন কবির প্রমুখ। আলোচনা সভা শেষে প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)