চুয়াডাঙ্গায় গ্রান্ডিং মেশিনে যুবক জখম

আপলোড তারিখঃ 2021-05-04 ইং
চুয়াডাঙ্গায় গ্রান্ডিং মেশিনে যুবক জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ইলেকট্রিক কাজ করার সময় গ্রান্ডিং মেশিন (দেওয়াল কাটার কাজে ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্র) হাত থেকে ফসকে যেয়ে রিফাত রহমান (১৯) নামের এক যুবক গুরুতর জখম হয়েছেন। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুলচারা গোপালনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ সময় সহকর্মীরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জখম রিফাত সদর উপজেলার সাতগাড়ি এলাকার মহিদুল ইসলামের ছেলে। জানা যায়, গতকাল কুলচারা গোপালনগর গ্রামের একটি বাড়িতে ইলেকট্রিক কাজ করছিলো রিফাত। গ্রান্ডিং মেশিন দিয়ে দেওয়াল কাটার সময় মেসিনটি হাত থেকে ফসকে তার বাম চোখের ওপরে আঘাত করে। এতে রক্তাক্ত জখম হয় রিফাত। এসময় সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করেন। কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, ‘রিফাতের বাম চোখের পাতার ওপরে গুরুতর জখম হয়ে। জখম স্থানে ৬ টি সেলায় দেওয়া হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক না হওয়ায় জরুরি বিভাগ থেকে চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)