শৈলকুপার বিলে মিলল বিধবা নারীর লাশ!

আপলোড তারিখঃ 2021-05-04 ইং
শৈলকুপার বিলে মিলল বিধবা নারীর লাশ! ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার একটি বিল থেকে রেখা রানী (৪২) নামে এক বিধবা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশ শৈলকুপার ত্রিপাকান্দি মলমলি গ্রামের একটি বিল থেকে ওই নারীর লাশ উদ্ধার করে। তাঁর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহত রেখা রানী দুধসর ইউনিয়নের মলমলি গ্রামের মৃত শশধর বিশ্বাসের স্ত্রী। নিহতের ছেলে অপূর্ব কুমার বিশ্বাস জানান, সোমবার বিকেলে তাঁর মা পার্শ্ববর্তী উমেদপুর ইউনিয়নের হালসাদাঁড়ি গ্রামে যান জমি লিজের টাকা আনতে। লিজের ১১ হাজার টাকা নিয়ে তাঁর মা বিকেলের দিকে বাড়ি ফিরছিলেন। হয়তো টাকার জন্য ছিনতাইকারীরা তাঁর মাকে হত্যা করতে পারে। প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম ঘটনাস্থল থেকে জানান, রেখা রানীর গলায় আঘাতের চিহ্ন ছিল। মুখে এবং গলায় রক্তের দাগ ছিল। শৈলকুপা থানার এসআই শফিউল ইসলাম জানান, রেখা রানীর লাশ বিলের মধ্যে পড়ে ছিল। এটি হত্যাকাণ্ড কি না, তা তদন্তের পর জানা যাবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)