ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: চুয়াডাঙ্গা সদর উপজেলা ভূমি অফিসে সেবাঘর ও হেল্পডেক্স কাম তথ্য সেবাকেন্দ্রের উদ্বোধন করেছেন বিদায়ী জেলা প্রশাসক সায়মা ইউনুস। গতকাল সকাল ১১টায় সদর উপজেলা ভূমি অফিস সংলগ্ন এই সেবা কেন্দ্র উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃণাল কান্তি দে, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশাদুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত ও মহিলা ভাইস চেয়ারম্যান কহিনূর বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পুলক কুমার, শংকরচন্দ্র ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান, বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেনসহ উপস্থিত গন্যমান্য ব্যক্তিবর্গ। এ সেবাকেন্দ্রের মাধ্যমে উপজেলায় ভূমি সংক্রান্ত সেবা প্রদান প্রক্রিয়া আরও সহজ হবে। প্রধান অতিথি সায়মা ইউনুস তার বক্তব্যে বলেন, এ তথ্য সেবাকেন্দ্র থেকে সর্বস্তরের মানুষ তাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সব তথ্য সংগ্রহ করতে পারবে। অনুষ্ঠান অন্যান্যের মধ্যে সব সদস্য, গ্রামপুলিশ, রাজনৈতিক ও সামাজিক নেতা উপস্থিত ছিলেন।
