আলমডাঙ্গায় অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার কম দামে ভ্রাম্যমাণ নিত্যপণ্য বিক্রি

আপলোড তারিখঃ 2021-05-03 ইং
আলমডাঙ্গায় অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার কম দামে ভ্রাম্যমাণ নিত্যপণ্য বিক্রি ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সৈনিক কল্যাণ সংস্থার উদ্যোগে মূল্য ছাড়ে ভ্রাম্যমাণভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রি শুরু হয়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষে তারা ক্রেতা সাধারণের সুবিধার্তে বাজারের বিক্রিত পণ্যের চেয়ে কম দামে বিক্রি করছে। বিক্রিত মালামালের মধ্যে রয়েছে সয়াবিন ও সরিষার তেল, চা, অরেঞ্জ ড্রিকস, সফট ড্রিকস, মধু, ডিটারজেন্ট পাউডার, টয়লেট ক্লিনার, হ্যান্ড ওয়াসসহ বেশকিছু পণ্য। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্যান, অটো রিকশায় করে শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে এসব মালামাল বিক্রি করা হচ্ছে। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সৈনিক কল্যাণ সংস্থার সভাপতি সার্জেন্ট মুনছুর আলী, সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) লিয়াকত আলী ও বিমান বাহিনীর (অবসরপ্রাপ্ত) ওয়ারেন্ট অফিসার রওশন আলী এ কার্যক্রম পরিচালনা করছেন। সংস্থার সভাপতি মুনছুর আলী জানান, ‘পৃথিবীর অন্যান্য দেশে বাৎসরিক উৎসবের দিনগুলোতে ওইসব দেশের ব্যবসায়ীরা সকল পণ্যের ওপর মূল্য ছাড় দিয়ে থাকেন। আমরা আলমডাঙ্গার সাবেক সামরিক সদস্যরা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিছু নিত্যপ্রয়োজনীয় সামগ্রী মুনাফাবিহীন মূল্যে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি। এ সুবিধা শুধুমাত্র পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত থাকবে। এ কাজে সকলের সহযোগিতা কামনা করি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)