ঝিনাইদহে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

আপলোড তারিখঃ 2021-05-03 ইং
ঝিনাইদহে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: করোনার প্রাদুর্ভাবে অসহায় হয়ে পড়া ঝিনাইদহের এক কৃষকের পাকা ধান কেটে দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার মুরারীদহ গ্রামের হতদরিদ্র কৃষক আক্কাস আলীর জমির ধান কেটে দেন জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। সামাজিক দূরুত্ব বজায় রেখে কৃষক আক্কাস আলীর দুই বিঘা জমির পাকা ধান কেটে দেন তাঁরা। জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালের নেতৃত্বে প্রায় ৩০ জন ছাত্রলীগ কর্মী এ কর্মসূচিতে অংশ নেন। ুেজলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা সবসময় মানুষের কল্যাণে কাজ করে থাকে। আমরা জানতে পারি অর্থ সংকটের কারণে ভ্যানচালক কৃষক আক্কাস আলী জমির পাকা ধান কাটতে না পেরে বিপাকে পড়েন। খবর পেয়ে আমরা এই অসহায় কৃষকের ধান কেটে সহযোগিতা করতে পেরে আমরা গর্বিত। জমির ধান কেটে দেওয়ায় খুশি কৃষক আক্কাস আলী।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)