মেহেরপুরে গ্যাস সিলিন্ডারের দোকানে অগ্নিকাণ্ড

আপলোড তারিখঃ 2021-05-01 ইং
মেহেরপুরে গ্যাস সিলিন্ডারের দোকানে অগ্নিকাণ্ড ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর শহরের বড় বাজার এলাকায় একটি গ্যাস সিলিন্ডারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। গতকাল শুক্রবার বিকেলের দিকে মেহেরপুর শহরের বড় বাজার থানা সড়কের ফাতেমা-অরিন গ্যাসের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, দোকানের পিছনের দিকে গ্যাস সিলিন্ডারের পাশে কে বা কারা সিগারেট খেয়ে অংশ বিশেষ ফেলে রাখে। সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা দেখে দ্রুত আগুন নিভাতে সক্ষম হন। পাশে ছিল অনেকগুলো গ্যাসের সিলিন্ডার। অল্পের জন্য রক্ষা পায় সিলিন্ডারগুলো। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সেখানে উপস্থিত হন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)