ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরে লকডাউনে শ্রমিক সংকট ও অর্থ সংকটের কারণে দুই বিঘা জমির পাকা ধান কাটতে পারছিলেন না। এমন খবরে মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামের কৃষক আনারুল ইসলামের খেতেই ধান নষ্ট হওয়ার উপক্রম হচ্ছিল। মেহেরপুর জেলা যুবলীগের নেতৃবৃন্দের কাছে সহযোগিতা কামনা করলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশে মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল যুবলীগের নেতা-কর্মীদের নিয়ে সেখানে ছুটে যান। গতকাল শুক্রবার ভোরে মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুলের নেতৃত্বে কৃষক আনারুল ইসলামের দুই বিঘা জমির ধান কাটার শুভ সূচনা করা হয়।
এসময় মেহেরপুর সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, মুজিবনগর উপজেলা সভাপতি কামরুল হাসান চাঁদু, গাংনী উপজেলা সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, জেলা পরিষদের সদস্য মজিরুল ইসলামসহ অর্ধশতাধিক যুবলীগ নেতা-কর্মীরা মেহেরপুর সদর উপজেলার গোভিপুর মাঠে আনারুল ইসলামের দুই বিঘা জমির পাকা ধান কাটেন।
ধানকাটা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজামান, মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, শহর যুবলীগের সভাপতি শেখ কামাল, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, ইউপি সদস্য সানোয়ার হোসেন, জেলা যুবলীগের সদস্য নাসিরউদ্দিন, সাবেক জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে আজাদ সাগর, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মেহেরপুর জেলা শাখার সভাপতি শাকিল আহমেদ, সাবেক জেলা যুবলীগের সদস্য রিয়াদ আজিম, সাবেক ছাত্রনেতা মিথুন প্রমুখ উপস্থিত ছিলেন।
