চুয়াডাঙ্গা পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-05-01 ইং
চুয়াডাঙ্গা পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হিজলগাড়ী: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক গ্রুপ ‘চুয়াডাঙ্গা পরিবারের’ পরিচালনা পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় হিজলগাড়ী বাজারে মীর সুপার মার্কেটের অফিসকক্ষে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা পরিবারের প্রতিষ্ঠাতা ও দৈনিক সময়ের সমীকরণ-এর হিজলগাড়ী প্রতিবেদক আরিফ হাসানের সার্বিক তত্ত্বাবধানে ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিজলগাড়ী বাজার কমিটির সাবেক সভাপতি মীর মফিজ উদ্দিন, সমাজসেবক শামীম হোসেন মিজি, সরোজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএসজেডএস সুমন, সাংবাদিক নয়ন আহমেদ, হিজলগাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম রেজা, দৈনিক সময়ের সমীকরণ-এর প্রতিনিধি এ আর ডাবলু ও লাভলুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পরিবারের পরিচালক জহিরুল ইসলাম জনি, হয়রত, জাফফার, আব্দুর রহমান, মিণ্টু মাস্টার, সোহাগ, সেলিম রেজা, উম্মাত, আতিক হাসান, রিংকুসহ গ্রুপের নিয়মিত অ্যাক্টিভ সদস্যরা। ইফতার মাহফিলটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা পরিবারের পরিচালক সাংবাদিক আব্দুস সামাদ অপূর্ব।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)