দ্বিতীয় দিনের মতো ছিন্নমূল-হতদরিদ্রদের মধ্যে সেহরি বিতরণ করল চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ

আপলোড তারিখঃ 2021-04-30 ইং
দ্বিতীয় দিনের মতো ছিন্নমূল-হতদরিদ্রদের মধ্যে সেহরি বিতরণ করল চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জানিফের সার্বিক তত্বাবধানে জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজল ও ছাত্রলীগ নেতা ইব্রাহিম শেখ ইমরানের নেতৃত্বে চুয়াডাঙ্গা পৌর শহরের বিভিন্ন স্থানে অবস্থানরত অনাহারে থাকা হতদরিদ্র মানুষের এক বেলা খাবারের যোগান দিচ্ছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ। পুরো রমজান মাসব্যাপী চলবে এ কার্যক্রম। এই করোনা মহামারীতে অসহায় ও অনাহারে থাকা মানুষের মধ্যে এই সেহরি বিতরণ করে প্রশংসা পাচ্ছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ। এছাড়া এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলার সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ও কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষণা মোতাবেক চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ এই কার্যক্রম ধারাবাহিকভাবে চালাবে বলেও জানান জেলা ছাত্রলীগের সম্পাদক মোহাম্মদ জানিফ। গতকাল বৃহস্পতিবার রাতের সেহরি বিতরণ কর্মসূচিতে জেলা ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান শুভ, আকিব জাভেদ, সুমন, হাসান, রাইসুল, অংকন, চন্দন, বিপ্লব, মামুনসহ পৌর ও কলেজ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)