মুন্সিগঞ্জ বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ঢুকে গেল দোকানে, দোকানি জখম

আপলোড তারিখঃ 2021-04-30 ইং
মুন্সিগঞ্জ বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ঢুকে গেল দোকানে, দোকানি জখম ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার মুন্সিগঞ্জ বাজারে সুমন কর্মকার নামের এক দোকানি গুরুতর জখম হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে আলমডাঙ্গা থেকে চুয়াডাঙ্গাগামী পিকআপ ভ্যান সুমন কর্মকারের দোকানে ঢুকে পড়ে। এতে সুমন কর্মকারের একটি পা দ্বিখণ্ডিত হয়ে মারাত্মক জখম হয়। জানা গেছে, জেহালার হৈদরপুর গ্রামের বিমল কর্মকারের ছেলে সুমন কর্মকার মুন্সিগঞ্জ বাজারের অগ্রণী ব্যাংকের সামনের তাঁর দোকানে বসে বাঁশের তৈরি জিনিস বেচাবিক্রি করেন। প্রতিদিনের ন্যায় গতকালও সন্ধ্যা ৬টার দিকে দোকানে বসেছিলেন তিনি। এসময় আলমডাঙ্গা থেকে চুয়াডাঙ্গাগামী একটি পিকআপ ভ্যান দ্রুতগতিতে হঠাৎ তার দোকানের ভেতর ঢুকে পড়ে। এতে সুমন কর্মকার গুরুতর আহত হন। তাঁর একটি পা জখম হয়েছে। তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ ঝিনাইদহ-ন-১১-০০৬২ নম্বরের গাড়িটি জব্দ করে নিজেদের হেফাজতে নিয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)