দর্শনায় স্বাস্থ্যবিধি না মেনে বাইরে ঘোরাফেরা করাই ১৩ জন আটক, মুচলেকায় মুক্তি

আপলোড তারিখঃ 2021-04-30 ইং
দর্শনায় স্বাস্থ্যবিধি না মেনে বাইরে ঘোরাফেরা করাই ১৩ জন আটক, মুচলেকায় মুক্তি ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় স্বাস্থ্যবিধি ভঙ্গ করে বাইরে ঘোরাফেরার সময় পুলিশের হাতে ১৩ জন আটক হয়েছেন। পরে মুচলেকা নিয়ে তাঁদের মুক্তি দেওয়া হয়। পুলিশ জানায়, কোভিড-১৯ করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা দিন দিন যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি বৃদ্ধি পাচ্ছে মৃত্যুর সংখ্যা। এ সংক্রমণ থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। আর স্বাস্থ্যবিধি মানাতে মাঠে কাজ করছে পুলিশ-প্রশাসন। এ ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার সকালের দিকে দর্শনা থানা পুলিশ মাঠে নেমে স্বাস্থ্যবিধি অমান্যকারীদের আইনের আওতায় নিয়ে আসে। এ অভিযানে ১৩ জনকে আটক করা হয়। এরপর তাঁদেরকে নেওয়া হয় দর্শনা থানা হেফাজতে। সেখানে নেওয়ার পর আটককৃত ব্যক্তিদের করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতামূলক আলোচনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ প্রদান করেন দর্শনা থানার পরিদর্শক ইন্সপেক্টর (ওসি) তদন্ত শেখ মাহবুবুর রহমান। এরপর তাঁদেরকে দর্শনা পৌরসভার প্যানেল মেয়র ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাস্ক পরিয়ে দেন এবং মুচলেকার মাধ্যমে মুক্ত করে দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)