নারী পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

আপলোড তারিখঃ 2021-04-30 ইং
নারী পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে নারী পুলিশ সদস্যের বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন সাতু মণ্ডল (৮০) নামের এক খ্রিস্টান বৃদ্ধ। ঘটনার তিন ঘণ্টা পরেও গাংনী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি বলে অভিযোগ উঠেছে। ফলে এনিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। নিহত সাতু মণ্ডলের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার জুগিন্দা গ্রামের মিশনপাড়া এলাকায়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পোড়াপাড়া আমঝুপি রাস্তার জুগিন্দা গ্রামের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল চালক নারী পুলিশ সদস্য শিমা খাতুনকে মোটরসাইকেলসহ আটক করেছে পুলিশ। শিমা খাতুন মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের হজরত আলীর মেয়ে। তিনি বাংলাদেশ পুলিশে কর্মরত। বর্তমানে তাঁর কর্মস্থল ঢাকার একটি থানাতে। স্থানীয় ধানখোলা ইউপি সদস্য মফিজুল ইসলাম জানান, নিহত সাতু মণ্ডল রাস্তার ওপর দাঁড়িয়ে ছিলেন। এসময় শিমা খাতুন নামের ওই নারী পুলিশ সদস্য মোটরসাইকেলে বেপরোয়া গতিতে গিয়ে সরাসরি ধাক্কা মারেন। এতে ঘটনাস্থলেই নিহত হন সাতু মণ্ডল। এসময় আহতাবস্থায় ওই নারী পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়। ওই নারী পুলিশ তাঁর নানা বাড়ি জুগিন্দা গ্রামের তাহাজ্জদ আলী ওরফে তাজুর বাড়ি থেকে দ্রুতগতিতে আমঝুপি ফিরছিলেন। স্থানীয়রা জানান, ওই নারী পুলিশ মাদকাসক্ত হিসেবে এলাকায় পরিচিত। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান জানান, ‘সড়ক দুর্ঘটনার ব্যাপারে আমার কাছে কোনো ইনফরমেশন নেই।’ তিনি আরও বলেন, এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে আমাকে কেউ কিছু জানায়নি। এ ব্যাপারে আমি কিছু বলতেও পারব না।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)