ছবির ক্যাপশন:
মেহেরপুর ও মুজিবনগরে ২০২০-২১ অর্থবছরে ক্ষুদ্র ও প্রান্তিক
সমীকরণ প্রতিবেদন:
মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২০-২১ অর্থবছরে খরিপ ১/২১-২২ মৌসুমী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার পৃথক সময়ে এ কর্মসূচির উদ্বোধন করেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান।
মেহেরপুর:
মেহেরপুর সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২০-২১ অর্থবছরে খরিপ ১/২১-২২ মৌসুমী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ চত্বরে এ রাসায়নিক সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন।
মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদুল আলমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার খান, মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেহেরপুর সদর উপজেলা কর্মকর্তা নাসরিন পারভীন, মেহেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মমিনুল ইসলাম, লতিফুন্নেছা লতা প্রমুখ।
মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামের ৩ হাজার ৭শ জন কৃষকের মধ্যে ৫ কেজি করে আউশ ধানের বীজ, ২০ কেজি করে ডিএপি সার এবং ১০ কেজি করে এমওপি সার প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে।
মুজিবনগর:
‘মুজিববর্ষের অঙ্গীকার কৃষি হবে দুর্বার’ স্লোগানে ২০২০-২১ অর্থবছরের খরিপ ১/২১-২২ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষে মুজিবনগরের ১৫৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের হাতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুজন সরকারের সভাপতিত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার খাঁ, উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান খান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আনিসুর রহমান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মিজানুর রহমান প্রমুখ।
এসময় কৃষক প্রতি রোপা আউশ ধান প্রতি বিঘা জমির জন্য একজন কৃষক পেয়েছেন ৫ কেজি বীজ, ডিএপি সার ২০ কেজি ও এমওপি সার ১০ কেজি রাসায়নিক সার প্রদান করা হয়।
