ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদরের নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্রামের আব্দুস সাত্তার নামের এক দরিদ্র কৃষকের দুই বিঘা জমির ধান কেটে দিয়েছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ। গতকাল মঙ্গলবার সকাল ছয়টার দিকে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফের সার্বিক তত্বাবধায়নে ও জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজলের নেতৃত্বে নেতা-কর্মীরা ওই কৃষকের ধান কেটে দেন।
ধানকাট কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন তানবিন আহমেদ সোহাগ, রিজু, আরফিন সজীব, ফারহান রাব্বি আকিব, সাইফুল, রাব্বি হাসান, একাব, সাব্বির, অঙ্কন, তৌকির, শাওন, আল আমিন, বিপ্লব প্রমুখ।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ বলেন, করোনা মহামারি যখন প্রিয় মাতৃভূমি বাংলাদেশকেও গ্রাস করে ফেলে, ঠিক সেই প্রথম থেকেই আমরা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ও কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষণা অনুযায়ী বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছি। আমাদের গৃহীত উদ্যোগগুলোর মধ্যে ছিল জনসচেতনতামূলক লিফলেট বিতরণ, জীবাণুনাশক স্প্রে-করণ, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, দরিদ্র-অসহায় মানুষের দ্বারপ্রান্তে গিয়ে তাদের অনুদান পৌঁছে দেওয়া, ধান কেটে দেওয়া থেকে শুরু করে নানাবিধ কার্যক্রম। আমরা বরাবর সে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এ বছরেও আমরা নানা কর্মসূচি পালন করে চলেছি।
