মানুষের মধ্যে ইফতার-সামগ্রী বিতরণ অব্যাহত

আপলোড তারিখঃ 2021-04-27 ইং
মানুষের মধ্যে ইফতার-সামগ্রী বিতরণ অব্যাহত ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে ভাসমান ও ছিন্নমূল নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে ভাসমান ও ছিন্নমূল মানুষের মধ্যে ইফতার-সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে চুয়াডাঙ্গা শহরের বড়বাজার শহীদ হাসান চত্বরসহ বিভিন্ন স্থানে এ ইফতার বিতরণ করা হয়। ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাসমান ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার-সামগ্রী তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর আমজাদ হোসেন প্রমুখ। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাসে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার এই বিশেষ উদ্যোগটি নিয়েছেন। এখন থেকে প্রতিদিনই বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভাসমান ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার-সামগ্রী বিতরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)