তরমুজের দাম সারা দেশের একই অবস্থা

আপলোড তারিখঃ 2021-04-27 ইং
তরমুজের দাম সারা দেশের একই অবস্থা ছবির ক্যাপশন:
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তরমুজের দাম নিয়ে বিস্তর অনুসন্ধান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় তরমুজের দাম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার পর এবার তদন্ত করলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন তরমুজের দোকান, পাইকারি ও খুচরা বিক্রেতার সাথে আলোচনাসহ তরমুজের মূল উৎপাদন স্থলে যোগাযোগ করে অনুসন্ধান করা হয়েছে। এ অনুসন্ধান করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের অফিসিয়াল আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, তরমুজের দাম সারা দেশের একই অবস্থা। তাঁর বিস্তর তদন্ত শেষে এ বিষয়ে তিনি সাধারণ মানুষকে জানিয়েছেন, সবকিছুর দামই পণ্যের চাহিদা ও যোগানের ওপর নির্ভর করে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তরমুজ বৃত্তান্ত শিরোনামে একটি পোস্ট দিয়েছেন। সেই পোস্টে তিনি বলেছেন, ‘গত কয়েকদিনের তরমুজ নিয়ে আলোচনার প্রেক্ষিতে আমরা আমাদের অভিযানে চুয়াডাঙ্গার বেশকিছু খুচরা ও পাইকারি আড়ৎ তদারকি করি। আজকের অভিযানে খুচরা ব্যবসায়ীদের রশিদ যাচাই করে দেখা যায় তাঁরা ভালো বড় তরমুজ ৪০ টাকা কেজি পাইকারি ক্রয় করেন, সাথে অন্যান্য খরচ ২ টাকা ধরে ৪২ টাকা ক্রয় হিসেবে ৫০ টাকা কেজি খুচরা বিক্রয় করছেন। তাঁদের দাবি, কেনা থেকে বিক্রয় পর্যন্ত কিছু তরমুজ নষ্ট হয়ে যায়। এরপর কয়েকটি আড়ত তদারকি করা হয়। তদারকিকালে বরগুনা জেলার একজন ব্যবসায়ীর সাথে ফোনে কথা বলে জানা যায়, তিনি সর্বশেষ একটি খেত ক্রয় করেছেন ৩ লাখ ২৫ হাজার টাকায় ১৩ শ পিচ তরমুজ হিসাবে ২৫০ টাকা প্রতি পিচ পড়েছে, যার ওজন হবে ২ কেজি থেকে ৮ কেজি পর্যন্ত। পরবর্তীতে আপনাদের (সাধারণ মানুষের) অভিযোগের প্রেক্ষিতে আরও খোঁজ নেওয়ার জন্য যোগাযোগ করি তরমুজের আবাদস্থল ভোলা, পটুয়াখালী ও বরগুনার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে। যেখানে দেশের বেশিরভাগ তরমুজ উৎপাদিত হয়। তাঁরা জানান, ভোলাতে তরমুজের আকারভেদে প্রতি পিচ খুচরা বিক্রয় হচ্ছে ২০০-৪০০ টাকা। খুলনাতে ৪৫-৫০ টাকা কেজি। পটুয়াখালীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম মহিউদ্দিন জানান, সেখানকার মৌসুম এখন শেষের দিকে। মাত্র ৫-১০ শতাংশ খেত এখন অবশিষ্ট আছে এবং সেখানকার খুচরা বাজারেই এখন বিক্রয় হচ্ছে প্রতি কেজি ৪৫-৫০ টাকা পর্যন্ত। তিনি সেই হিসেবে চুয়াডাঙ্গার বাজারে তরমুজের দাম অযৌক্তিক মনে করেন না। কারণ সেখানে কৃষক পর্যায়েই তারা ভালো দাম পাচ্ছেন। এছাড়া মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীদের মুনাফা তো আছেই। এখন চুয়াডাঙ্গা আসতে এর সাথে আরও পরিবহন ও লেবার খরচ যোগ হয়। তরমুজের কয়েকটি ক্যাটাগরি আছে সব তরমুজের দাম একরকম নয়। শুধু চুয়াডাঙ্গা নয় ক্যাট তরমুজ ব্যতীত ভালো তরমুজের দাম সারা দেশের একই অবস্থা। সবকিছুর দামই পণ্যের চাহিদা ও যোগানের ওপর নির্ভর করে। রমজানে যে চাহিদা বৃদ্ধি পেয়েছে, আমরা সবাই জানি আবার উৎপাদনস্থলের যোগানও প্রায় শেষের দিকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)