চুয়াডাঙ্গায় অসহায় বৃদ্ধাকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি প্রদান করলেন এসপি জাহিদুল ইসলাম

আপলোড তারিখঃ 2021-04-26 ইং
চুয়াডাঙ্গায় অসহায় বৃদ্ধাকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি প্রদান করলেন এসপি জাহিদুল ইসলাম ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ফরিদা খাতুন (৭০) নামের এক বৃদ্ধাকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি প্রদান করলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। গতকাল রোববার তাঁকে এ সহায়াতা করা হয়। ফরিদা খাতুন চুয়াডাঙ্গা পৌর এলাকার হকপাড়ার মৃত ইদ্রিস আলীর স্ত্রী। জানা যায়, প্রতিদিন পুলিশ সুপারের কার্যালয়ে ব্যক্তিগত বিভিন্ন সমস্যা নিয়ে হাজির হন নানা শ্রেণি-পেশার বিভিন্ন বয়সী মানুষ। ফরিদা খাতুন তাঁদেরই একজন। তিনি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ জানাতে পুলিশের কাছে আসেননি। দারিদ্রের কষাঘাতে জর্জরিত হয়ে তিনি একটুখানি সাহায্যের আশা নিয়ে পুলিশ সুপারের কাছে আসেন। পুলিশের মানবিকতায় তাঁকে রেললাইনের ঝুঁপড়ি ঘর থেকে পুলিশ সুপারের কার্যালয় পর্যন্ত টেনে নিয়ে এসেছে। জীবন ধারনের জন্য নিত্যপ্রয়োজনীয় কিছু দ্রব্যের আশায় অশ্রুসিক্ত দুটি নয়নে অসহায়ের মতো পুলিশ সুপারের সামনে হাজির হলে মানবিক পুলিশ সুপার জাহিদুল ইসলাম অত্যন্ত আন্তরিকতার সাথে তাঁর দুঃখের কথা শোনেন। মানবিক পুলিশ সুপার তাঁকে তাৎক্ষণিকভাবে স্বামী-সন্তানহীন ফরিদা খাতুনকে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য প্রদান করেন। তিনি আরও আশ্বস্ত করেন, চুয়াডাঙ্গাবাসীর যেকোনো প্রয়োজনে পুলিশ সুপারের দুয়ার ২৪ ঘণ্টা খোলা আছে। পুলিশ সুপার জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সমাজের সর্বস্তরের সামর্থ্যবান মানুষ যদি অসহায় সুবিধা বঞ্চিতদের দিকে একটু সুদৃষ্টি দেয়, তাহলে আমাদের সমাজে সুবিধা বঞ্চিতদের মুখেও হাসি ফোঁটানো সম্ভব। এসময়ে তিনি আইনশৃঙ্খলা রক্ষাসহ সকল বিষয়ে চুয়াডাঙ্গা জেলাবাসীর সহযোগিতা কামনা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)