আন্দুলবাড়ীয়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ উপলক্ষে প্রস্তুতি সভা

আপলোড তারিখঃ 2021-04-26 ইং
আন্দুলবাড়ীয়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ উপলক্ষে প্রস্তুতি সভা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল চারটায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ ভবনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার। সভায় বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু জিহাদী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আতিয়ার রহমানসহ ও ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ। সভায় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক মেম্বার আসাদুজ্জামান, শেখ মইদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আশরাফুজ্জামান টিপু, আইনবিষয়ক সম্পাদক খান তারিক মাহমুদ, কোষাধ্যক্ষ মোল্লা ফখরুল হাসান টুটুল, দপ্তর সম্পাদক রেজা বিডিআর, সমাজকল্যাণবিষয়ক নাজের আলী, সহ-দপ্তর সম্পাদক রেজাউল হক রেজা, ইউপি সচিব হাসানুজ্জামান হাসান, ইউপি মেম্বার বাহাউদ্দীন, জহিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু জিহাদী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)