গাংনীতে সরকারি আইন অমান্য, পাঁচ পথচারীকে জরিমানা

আপলোড তারিখঃ 2021-04-25 ইং
গাংনীতে সরকারি আইন অমান্য, পাঁচ পথচারীকে জরিমানা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, গাংনী: মেহেরপুরের গাংনীতে করোনা মহামারী রোধে সরকারি আইন অমান্য করায় পাঁচজন পথচারীর নিকট থেকে ১ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার বেলা ১১টায় গাংনী উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর-ই-আলম সিদ্দিকী জানায়, ১৮৬০/১৮৮ ধারা অনুযায়ী মহামারি সময়ে সরকারি বিধি নিষেধ অমান্য করে মাস্ক বিহিন রাস্তায় বের হওয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচজনের নিকট হতে ১ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। দণ্ডিতরা হলেন- চেংগাড়া গ্রামের মকবুলের ছেলে রোকন৫, ভোমরদাহ গ্রামের সাত্তারের ছেলে খেলাফত, আঠারখাদা গ্রামের আজিজুর রহমানের ছেলে জিয়াউর, জালশুকা গ্রামের হায়দারের ছেলে রাকিবুল এবং হেমায়েতপুর গ্রামের ইকছার আলীর ছেলে আজমল। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তায় ছিলেন র‌্যাব-৬ এর সিনিয়র এএসপি সোহেল রানা, ডিএডি মহম্মদ আলীসহ র‌্যাব-৬ এর একটি বিশেষ টিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)